1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

কক্সবাজারে ৮ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে মিনারা বেগম (২০) নামে এক নারীকে ৮ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) রাতে ১৪-এবিপিএন’র অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন বিষয়টি নিশ্চিত করেছেন। আটক মিনারা উখিয়ার ক্যাম্প-২/ইস্ট, এ/৮ ব্লকের জানে আলমের স্ত্রী।

এপিবিএন পুলিশ জানায়, গত মঙ্গলবার সন্ধ্যার দিকে এপিবিএন পুলিশের একটি দল গোপন খবরের ভিত্তিতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২/ইস্টের ব্লক-এ/৮ এলাকায় জানে আলমের বসতঘরে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটের উদ্ধারের জন্য অভিযান চালায়। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত দুজন পালানোর চেষ্টা করে। এসময় সঙ্গীয় নারী ফোর্সের সহায়তায় মিনারা বেগমকে আটক করা হয়। তবে আরও একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এবিপিএন’র অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন জানান, আটকের পর মিনারা বেগমের শোবার ঘরে খাটের ওপর রাখা তোষকের নিচে লুকানো অবস্থায় কালো পলিথিনে মোড়ানো প্যাকেট পাওয়া যায়। মিনারা বেগম সেই প্যাকেট বের করে আনেন। পরে তল্লাশি চালিয়ে প্যাকেটের ভেতরে ব্যাগে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আইন অনুযায়ী সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..