1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

উখিয়ার হাতিমুরায় বন বিভাগের অভিযান, বালুভর্তি ডাম্পার জব্দ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত

 

উখিয়া প্রতিনিধি:সরোয়ার আলম।

কক্সবাজারের উখিয়ার হাতিমুরা এলাকায় অভিযান চালিয়ে বালুভর্তি একটি ডাম্পার জব্দ করেছে বন বিভাগ। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উখিয়া রেঞ্জের আওতাধীন হাতিমুরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নানের নেতৃত্বে পরিচালিত অভিযানে বন বিভাগের রেঞ্জ স্টাফ আবদুল কাইয়ুম, মহিব, ইলিয়াছ ও আলী আহম্মেদ অংশ নেন। অভিযানে বালুভর্তি ডাম্পারটি জব্দ করা হয়।

বন বিভাগের এ অভিযানকে স্বাগত জানালেও স্থানীয় পরিবেশ সচেতন মহলের প্রশ্ন, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান কতটা নিয়মিত এবং কার্যকর হচ্ছে?

তাদের মতে, পাহাড়, বনভূমি ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় শুধু পরিবহনকারী ডাম্পার জব্দ করলেই দায়িত্ব শেষ হয় না। অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি।

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সম্পদ সুরক্ষায় বিচ্ছিন্ন অভিযান নয়, বরং নিয়মিত নজরদারি ও অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..