1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

এসআরবি-১৫-এর অভিযানে ওয়ানশুটার গান ও গুলি উদ্ধার*

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

 

নুরুল আলম সিকদার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল আনুমানিক ৪টা ৪০ মিনিটের দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রইক্ষ্যং এলাকায় ২২ নম্বর উনচিপ্রাং ১৬ এপিবিএন চেকপোস্টের সামনে ডব্লিউএফপিএ (WFPA) অফিসের কাঁটাতারের বেড়া সংলগ্ন ইটের সলিং রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৫-এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি দেশীয় তৈরি ওয়ানশুটার গান, এক রাউন্ড গুলি এবং এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকার বাসিন্দা হাবিবুর রহমান (৩৭), রহমত উল্লাহ (২৩) ও মো. রমিজ (১৮)। তাদের মধ্যে হাবিবুর রহমান ও রহমত উল্লাহর পিতার নাম আব্দুল জলিল এবং মো. রমিজের পিতার নাম মো. ইউসুফ।

এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং হত্যা, অপহরণ, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে এসআরবি। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..