1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

খাগড়াছড়ি সাদিক কায়েমের বাসায় অগ্নিসংযোগের চেষ্টা, সমবেদনা জানাতে দুই এমপির উপস্থিতি

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি

ডাকসু ভিপি মো. আবু সাদিক কায়েমের খাগড়াছড়ি সদরস্থ পৈতৃক বাসভবনে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় সমবেদনা জানাতে ও পরিবারের খোঁজখবর নিতে বাসভবনটি পরিদর্শন করেছেন দুই সংসদ সদস্য।

রাতে বাসভবনে উপস্থিত হন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী ও খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।

এ সময় তারা সাদিক কায়েমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিষয়ে খোঁজখবর নিয়ে সমবেদনা জানান।

পরিদর্শনকালে দুই সংসদ সদস্যই এ ধরনের অগ্নিসংযোগের চেষ্টার ঘটনার নিন্দা জানান। তারা বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় যা-ই হোক, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তারা আরও বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

এ সময় আব্দুল ওয়াদুদ ভূঁইয়া জানান, অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের প্রশাসন ইতোমধ্যে শনাক্ত করেছে। খুব শিগগিরই তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দুই সংসদ সদস্য সাদিক কায়েম ও তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..