1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

বঙ্গোপসাগরের উপকূলে প্রাকৃতিক সুন্দর্যের লীলা ভূমি সাবরাং ট্যুরিজম পার্ক।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

কামরুল হুদা , টেকনাফ (কক্সবাজার)

সাবরাং ট্যুরিজম পার্কে দাঁড়ালে দেখা যায় উত্তাল বঙ্গোপসাগরের নীল জলরাশি ও বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান সেন্টমার্টিন, অপর দিকে দেখা যায় আঁকাবাঁকা স্বচ্ছ খালের শান্ত রূপ — সেই জায়গাটার নাম সাবরাং ট্যুরিজম পার্ক। কক্সবাজার জেলার সর্ব দক্ষিণের উপজেলা টেকনাফের এই সাবরাং ট্যুরিজম পার্ক বাংলাদেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময়ী ঠিকানা।যাঁর সীমানা প্রাচীর এক হাজার একর জায়গা জুড়ে বিস্তৃত অঞ্চল। বর্তমানে পাঁচ শত একর জায়গায় মাটি ভরাট করা হয়েছে। ৩৬১ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের সাবরাং ট্যুরিজম পার্কে কাজ করবে দেশি-বিদেশি, সরকারি ও বেসরকারি ২৮ টি প্রতিষ্ঠান।এই ট্যুরিজম পার্ক অঞ্চল জুড়ে থাকবে দু’টি পাঁচ তারকা মানের হোটেল,গাল্প ক্লাব, কটেজ সহ পর্যটন হাব গড়ে তোলা হবে। তাছাড়া বঙ্গোপসাগর উপকূলে থাকবে ভাসমান রেস্তোরাঁ। বিশেষ করে সাবরাং ট্যুরিজম পার্ককে কেন্দ্র করে সার্ফিং ব্যবস্থা গড়ে তোলা হবে।
অদূর ভবিষ্যতে সাবরাং ট্যুরিজম পার্কে ১ লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টির আবাস রয়েছে।

সাবরাং ট্যুরিজম পার্কের পশ্চিমে বঙ্গোপসাগর। সকালের সূর্য যখন সাগরের বুকে লাল হয়ে ওঠে, আর বিকালে যখন সূর্য ডুবে সাগরের কূলে, তখন মনে হয় পুরো আকাশটা যেন সোনা হয়ে গেছে। দেশের আর কোথাও একসাথে এত কাছ থেকে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা যায় না।

আর পার্কের ঠিক মাঝখান দিয়ে বয়ে গেছে এক স্বচ্ছ খাল। এই খালই সাবরাং ট্যুরিজম পার্ক কে বৈচিত্র্যময় রূপ দান করেছে । খালের এক পাশে সাগর, আরেক পাশে সবুজ গ্রাম, যাঁর মধ্যে রয়েছে টেকনাফের বিখ্যাত সুপারি বাগান, আরেকটু দক্ষিণে গেলেই লবণের মাঠ। জোয়ারের সময় খাল ভরে যায় সাগরের লবণাক্ত পানিতে, ভাটার সময় দেখা যায় কাঁদামাটিতে ছুটে চলা লাল কাঁকড়া আর জেলেদের নৌকা। স্থানীয়রা বলছেন, এই খালকে ঘিরে যদি নৌকা ভ্রমণ তাহলে সাবরাং হবে দেশের সেরা পর্যটন স্পট।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে “আমরা ছোটবেলা থেকে দেখছি, এই সাগর আর খাল আমাদের সম্পদ। কিন্তু কেউ এটাকে কাজে লাগায় নি। সরকার যদি একটু নজর দেয়, তাহলে আমাদের ছেলেমেয়েদের আর ঢাকায় গিয়ে চাকরি খুঁজতে হবে না। এইখানেই কাজ হবে।”

ট্যুরিজম পার্ককে ঘিরে ইতোমধ্যে বদলে যেতে শুরু করেছে সাবরাং এর চিত্র। নতুন নতুন রাস্তা হচ্ছে, ছোট ছোট রিসোর্ট আর খাবারের দোকান গড়ে উঠছে। প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত পর্যটক আসছেন সাগর আর খালের এই মিলন দেখতে।

সাবরাং ইউনিয়ন পরিষদের এক জনপ্রতিনিধি বলেন, “সাবরাং-এ যা আছে, তা বাংলাদেশের আর কোথাও নাই। সাগর, খাল, লবণের মাঠ, সারি সারি সুপারির বাগান , আর মানুষের আতিথেয়তা — এই সবের মিলনেই সাবরাং একটা সম্পূর্ণ ট্যুরিজম পার্ক। এখন শুধু দরকার সরকারের সঠিক পরিকল্পনা আর বেসরকারি বিনিয়োগ।”

বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু সাবরাং ট্যুরিজম পার্ক কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের সাথে যুক্ত সে হিসেবে আন্তর্জাতিক মানে গড়ে তোলা সম্ভব , তাহলে শুধু টেকনাফ নয়, পুরো বাংলাদেশের অর্থনীতিতে নতুন দরজা খুলবে। স্থানীয়ভাবে কর্মসংস্থান হবে হাজারো তরুণের, বদলে যাবে সীমান্তের এই জনপদের ভাগ্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..