1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, অক্টোবর-২০২৬ এর প্রথম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সম্পন্ন।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

দীপক শর্মা

অদ্য ২২ নভেম্বর ২০২৬ খ্রি. বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, অক্টোবর-২০২৬ এর প্রথম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ কার্যক্রম ঠাকুরগাঁও জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাঠে সফলভাবে সম্পন্ন হয়।

উক্ত কার্যক্রমে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন ঠাকুরগাঁও জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি ও পুলিশ সুপার জনাব মোঃ বেলাল হোসেন মহোদয়।

এ সময় পুলিশ সুপার মহোদয় প্রথম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণে উত্তীর্ণ নিয়োগ প্রত্যাশীদের উদ্দেশ্যে বলেন- সম্পূর্ণ মেধা, যোগ্যতা, দক্ষতা ও শারীরিক সক্ষমতার ভিত্তিতে স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে। তিনি নিয়োগ প্রত্যাশী ও তাঁদের পরিবারের সদস্যদের কোনো প্রকার প্রতারক বা দালাল চক্রের প্রলোভনে না পড়ার বিষয়ে সতর্ক করেন এবং এ ধরনের অপতৎপরতা সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..