1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

টেকনাফে বিজিবি-এসআরবির যৌথ অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক**

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

নুরুল আলম সিকদার

কক্সবাজারের টেকনাফে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ টাকা।

রোববার (২২ নভেম্বর) সকালে টেকনাফের নাফ নদীসংলগ্ন নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার একটি ঝাউবনে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদীসংলগ্ন ঝাউবনের ভেতরে কয়েকজন মাদক কারবারির অবস্থানের খবর পেয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ও এসআরবির একটি যৌথ আভিযানিক দল সেখানে অবস্থান নেয়। পরে সন্দেহভাজন দুই ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়।

একপর্যায়ে যৌথ আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—রিয়াজ (২৯), রোহিঙ্গা ক্যাম্প-১৭-এর বাসিন্দা এবং মো. জাবের আলী (৩২), রোহিঙ্গা ক্যাম্প-১৫-এর বাসিন্দা। তারা দুজনই উখিয়ার পালংখালী ইউনিয়নের বাসিন্দা।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় মাদক পাচারসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও যৌথ অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি আরও জানায়, আটক দুই ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এসআরবি কর্তৃক নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..