1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

নিজেদের সামরিক সক্ষমতা অটুট রয়েছে ইরানের একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে নতুন লঞ্চার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরও নিজেদের সামরিক সক্ষমতা অটুট রয়েছে ইরানের। আর এই বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে ইরান নিজেদের উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ভূগর্ভস্থ সামরিক স্থাপনাগুলো প্রদর্শন করছে।

একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনায় কমান্ডারদের পরিদর্শনের ফুটেজ প্রচার করে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সর্বশেষ এই প্রদর্শনীতে একসঙ্গে দুটি লিকুইড-ফুয়েলড ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম একটি ‘ডুয়াল-মিসাইল লঞ্চার’-ও অন্তর্ভুক্ত ছিল।

ডুয়াল-মিসাইল লঞ্চার কী?

গত তিন দশকে বেশ কয়েক ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। ইরান শনিবার (২১ নভেম্বর) ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল আহমদ ভাহিদি ভূগর্ভস্থ স্থাপনাটি পরিদর্শনের সময় নতুন এই ডুয়াল-মিসাইল লঞ্চার উন্মোচন করা হয়।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির তথ্য অনুযায়ী, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স তাদের উন্নত ক্ষেপণাস্ত্র এবং সামরিক সরঞ্জামের সম্ভার প্রদর্শন করেছে, যার মধ্যে এই লঞ্চারটিও ছিল। এটি একই সঙ্গে দুটি লিকুইড ফুয়েলড চালিত ক্ষেপণাস্ত্র বহন ও নিক্ষেপের উপযোগী করে তৈরি করা হয়েছে।

আইআরআইবি জানিয়েছে, লিকুইড ফুয়েলড চালিত ক্ষেপণাস্ত্রগুলো খাড়াভাবে নিক্ষেপ করা হয় এবং এগুলোতে গতি নিয়ন্ত্রণের সক্ষমতা থাকে, যা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সহায়তা করতে পারে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরও বলেছে, ইরানের সর্বশেষ প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা, নির্ভুলতা এবং যুক্তরাষ্ট্রের গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ছাড়াই স্বাধীনভাবে লক্ষ্যবস্তু শনাক্ত ও নির্দেশনার সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।

সূত্র: আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..