1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

হরিরামপুরে ১৩ হাজার ৩৫০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুরে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে উপজেলার ১৩ হাজার ৩৫০ জন কৃষক সরকারি সহায়তা পাবেন।
বুধবার (২৫ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খান, হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম. তৌফিক আজম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ১৩ হাজার ৩৫০ জন কৃষককে বিনামূল্যে সরিষার বীজ ও সার দেওয়া হবে। এর মাধ্যমে সরিষা চাষ সম্প্রসারণের পাশাপাশি কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সহায়তা করা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এ উদ্যোগ কৃষকদের সরিষা চাষে আরও আগ্রহী করে তুলবে। একই সঙ্গে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি এবং কৃষি খাতের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..