1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

 হিজলা ফ্যাসিস্ট ও ভূমিদস্যুদের হামলার শিকার হরিনাথপুরের বিএনপি-যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা, আহত ১০-১২ জন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

মোঃ আব্দুস সালাম
বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নে হামলার ঘটনায় সাবেক বিএনপি আহ্বায়ক আব্দুল খালেক মাঝি, জেলা যুবদলের সদস্য সাত্তার মাঝি, হিজলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রিফাত মাঝিসহ অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ৪ নম্বর ওয়ার্ডের ছয়গাঁও এলাকার বাসিন্দা ইব্রাহিম মাঝি, বিল্লাল মাঝি, আকতার মাঝি ও আমির মাঝিসহ কয়েকজনের বিরুদ্ধে এ হামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তদের দীর্ঘদিনের অত্যাচার, দখলদারত্ব ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী।

এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করা হয়েছে। তিনি বিষয়টি গুরুত্বসহকারে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এলাকাবাসীর স্পষ্ট দাবি, সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কোনো ছাড় নয়। ঘটনার নিরপেক্ষ তদন্ত, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা এবং আহতদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..