মোঃ মোশারেফ হোসেন ( জেলা প্রতিনিধি ঝালকাঠী)
আসন্ন ৬ নং আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় সাতানি বাজারে এক গণসংযোগ ও কুশল বিনিময় কর্মসূচি পালন করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. কামরুজ্জামান লিটন সিকদার।
গণসংযোগকালে তিনি বাজারের সর্বস্তরের ব্যবসায়ী, স্থানীয় প্রবীণ ব্যক্তিত্ব, তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় স্থানীয় সাধারণ মানুষের মাঝে এক উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
এলাকারবাসীর সাথে আলাপকালে কামরুজ্জামান লিটন সিকদার বলেন, জনগণের সুখে-দুঃখে সর্বদা পাশে থাকা এবং নিঃস্বার্থভাবে জনকল্যাণে কাজ করাই আমার মূল ব্রত। এলাকার সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় আরও জোরালো ভূমিকা রাখতে চাই।
তিনি আরও যোগ করেন, অতীতের উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে আওরাবুনিয়া ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও পুরোপুরি জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সকলের আন্তরিক দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।