মোশারেফ হোসেন (জেলা প্রতিনিধি
ঝালকাঠির) কাঠালিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় স্বরজিৎ ডাকুয়া (৫০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল আনুমানিক ১০টা ২৫ মিনিটে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের সাতানী বাজারের উত্তর পাশে কাঠালিয়া–রাজাপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক সংস্কারকাজে ব্যবহৃত একটি ড্রাম ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর মৃত্যু হয়।
নিহত স্বরজিৎ ডাকুয়া আওরাবুনিয়া এলাকার মৃত উপেন্দ্র নাথ ডাকুয়ার ছেলে।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে কাঠালিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ট্রাকটি আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।