মোঃ সালাম
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল উত্তর জেলা বিএনপি আয়োজিত র্যালি ও সমাবেশে অংশগ্রহণ করেছে হিজলা উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (৭ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে হিজলা উপজেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট দেওয়ান মনির হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন খোকনের নেতৃত্বে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের সদস্য সাত্তার মাঝি, হিজলা উপজেলা যুবদলের সদস্যসচিব আমির বাঘা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহসিন সিকদার ও সদস্যসচিব মাঈনুল হাসান সম্রাটসহ হিজলা উপজেলার ছয়টি ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে হিজলা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দলীয় ঐক্য, পারস্পরিক সংহতি এবং সাংগঠনিক শক্তির বহিঃপ্রকাশ ঘটায়।