দীপক শর্মা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব আলোচনা সভায় তুলে ধরা হয়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার প্রেক্ষাপটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা স্মরণ করা হয়।
পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়।