1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

রাজধানীর কদমতলী দুই পায়ের রগ কেটে স্যানিটারি মিস্ত্রিকে হত্যা অস্ত্রের আঘাতে এক স্যানিটারি মিস্ত্রি নিহত হয়েছেন,

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পঠিত

মোঃ আব্দুর রহমান
ফাইল ছবি

রাজধানীর কদমতলী থানাধীন জুরাইন এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে সুমন মিলন ওরফে মিন্টু (৪০) নামে এক স্যানিটারি মিস্ত্রি নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

কদমতলী থানার উপ-পরিদর্শক মিঠুন মন্ডল জানান, ৯৯৯ এ খবর পেয়ে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের দুই পায়ের রগ কাটা ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন ছিল।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা যায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

নিহত সুমনের বড় বোন সালমা আক্তার জানান, সন্ধ্যায় পথচারীরা ফোন করে আমাদের বলে আমার ভাইকে কে বা কারা মেরে ফেলে রেখে গেছে। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি ভাইয়ের এই অবস্থা। তিনি আরও বলেন, গত কয়েকদিন ধরেই সুমন বেশ চুপচাপ থাকতেন। তার ভেতরে কোনো দুশ্চিন্তা কাজ করছিল কি না তা আমরা বুঝতে পারিনি, তবে সে মাঝেমধ্যে বলতো আমাকে মেরে ফেলবে।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনী থানার চরফতে বাহাদুর গ্রামের মৃত আবুল হোসেন মৃধার ছেলে। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ মোকামপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..