নিজস্ব প্রতিবেদক :
প্রতীকী ছবি।
মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে আগামী কয়েকদিনে দেশের কোথাও কোথাও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ছয়টা থেকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে।
পাশাপাশি এসময় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রী সে. কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।