1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

বীর মুক্তিযোদ্ধা কমরেড আ ফ ম মাহবুবুল হকের ৯ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবে বাসদের উদ্যোগে স্মরণসভা, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন বক্তারা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার পঠিত

শেখ মোঃ আব্দুল হামিদ
বীর মুক্তিযোদ্ধা, আজীবন সংগ্রামী ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাবেক আহ্বায়ক কমরেড আ ফ ম মাহবুবুল হকের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়।
স্মরণসভায় সভাপতিত্ব করেন বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হারুনার রশিদ ভূঁইয়া।
আলোচনায় অংশগ্রহণ করেন সিনিয়র সাংবাদিক শামসুদ্দিন পেয়ারা, সাবেক সচিব আবু তালেব মো. শহীদ খান, বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমদ, সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল, লেখক তাহেরা বেগম জলি, বাসদের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক শওকত হোসেন আহমেদ এবং বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি আ ক ম জহিরুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা তাঁদের বক্তব্যে কমরেড আ ফ ম মাহবুবুল হকের রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে অবদান, গণতান্ত্রিক আন্দোলন এবং শোষণ-বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তাঁরা বলেন, কমরেড আ ফ ম মাহবুবুল হক ছিলেন একজন সাহসী, আদর্শনিষ্ঠ ও সংগ্রামী মানুষ। আজীবন তিনি মানুষের অধিকার, সাম্য, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে গেছেন। তাঁর রাজনৈতিক আদর্শ, ত্যাগ ও সংগ্রামী জীবন নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, তাঁর দেখানো আদর্শিক পথ অনুসরণ করে সমাজের শোষণ, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে।
স্মরণসভায় বক্তারা মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আদর্শ ও সংগ্রামী চেতনাকে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
কমরেড আ ফ ম মাহবুবুল হকের জীবন ও সংগ্রাম ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। মানুষের মুক্তি, অধিকার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্নই হোক তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..