1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

মুন্সীগঞ্জে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জে অনলাইন সংবাদমাধ্যম এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অতিথিরা অংশ নেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১২টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের শফিউদ্দিন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এনপিবি নিউজের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মো. মাসুমের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম মোস্তফা, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু ও সাধারণ সম্পাদক গোলজার হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং এনটিভির জেলা প্রতিনিধি মাইনুদ্দিন সুমন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. মাসুদ রানা, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. লিটন আহমেদ, প্রথম আলোর জেলা প্রতিনিধি মো. ফয়সল আহমেদ, চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি শুভ ঘোষ, নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি জুয়েল রানা, দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি সুমিত সুমন, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আবু সাঈদ সৌরভ, বাংলা টিভির জেলা প্রতিনিধি রুবেল মাদবর ও আমাদের সময়ের জেলা প্রতিনিধি মো. নাদিম হোসাইন।
এ ছাড়া উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম, দি হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আকতার হোসাইন, টঙ্গিবাড়ী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ অনিক শেখ, টঙ্গিবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. জসিম শেখ, সরেজমিন বার্তার স্টাফ রিপোর্টার সুমন হাওলাদার, সাংবাদিক রাব্বি, যুগ যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুজ্জামান, দৈনিক মুন্সীগঞ্জের বার্তার ভয়েস আর্টিস্ট পিংকি রহমান এবং ব্যবসায়ী তৌহিদ খানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চ্যানেল এস টেলিভিশনের মুন্সীগঞ্জ প্রতিনিধি ও ব্রিলিয়ান্ট ক্যাডেট কেজি স্কুলের অধ্যক্ষ শাহানাজ বেগম হিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার মাত্র এক বছরের মধ্যেই এনপিবি নিউজ পাঠকদের আস্থা ও বিশ্বাস অর্জনে সক্ষম হয়েছে। শুরু থেকেই সংবাদমাধ্যমটি সত্য, বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে নিজেদের অবস্থান তৈরি করার চেষ্টা করছে। সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা, দায়িত্বশীলতা ও পেশাদারত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সমাজের নানা অসংগতি, অনিয়ম ও সম্ভাবনার চিত্র তুলে ধরার পাশাপাশি জনস্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তাঁরা আশা প্রকাশ করেন, সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে এনপিবি নিউজ ভবিষ্যতে আরও সুনাম ও সাফল্যের সঙ্গে এগিয়ে যাবে।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে এনপিবি নিউজের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘ পথচলা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..