1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

লৌহজংয়ে কৃষি প্রণোদনায় ১ হাজার ৯৮০ কৃষক পেলেন সরিষার বীজ ও সার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পঠিত

মুন্সীগঞ্জে প্রতিনিধি:
লৌহজংয়ে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার ৯৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) শান্তনা রানী এবং লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বোরহান উল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান উদ দৌলা।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রোকাইয়া শারমিন, উপজেলা প্রকৌশলী শান্তনু ঘোষ সাগরসহ উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। দেশের খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং দেশীয় ভোজ্যতেলের উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব কর্মসূচি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের চাষাবাদে উৎসাহিত করার পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বক্তারা আরও বলেন, সরিষা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ তেলজাতীয় ফসল। দেশে সরিষার আবাদ ও উৎপাদন বাড়ানো সম্ভব হলে ভোজ্যতেলের আমদানিনির্ভরতা কমবে এবং কৃষকদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটবে। তাই সরকারি প্রণোদনার যথাযথ ব্যবহার নিশ্চিত করে আধুনিক ও উন্নত পদ্ধতিতে সরিষা চাষ সম্প্রসারণে কৃষকদের এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, লৌহজং উপজেলার ১০টি ইউনিয়নের মোট ১ হাজার ৯৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে ১ কেজি করে সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, সরকারের এ কৃষি প্রণোদনার ফলে চলতি রবি মৌসুমে লৌহজং উপজেলায় সরিষার আবাদ সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধি পাবে। পাশাপাশি কৃষকদের উৎপাদন ব্যয় কিছুটা কমার সঙ্গে সঙ্গে সরিষা চাষে তাঁদের আগ্রহ ও উৎসাহ বাড়বে। এর মাধ্যমে দেশীয় ভোজ্যতেলের উৎপাদন বৃদ্ধি এবং আমদানিনির্ভরতা কমাতেও ইতিবাচক ভূমিকা রাখবে এ উদ্যোগ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..