নেত্রকোনা জেলা প্রতিনিধি
নেত্রকোনার মদনে কৃষক বাচ্চু মিয়া (৬০) কে পিটিয়ে হত্যার মামলার প্রধান আসামি আতিকুল ইসলাম (কুল ইসলাম )কে গোপন সংবাদের ভিত্তিতে মদন থানা পুলিশ কৃষক সেজে হাওর থেকে তাকে গ্রেপ্তার করেছে।
মদন থানা অফিসার ওসি সালাহ উদ্দিন করিম বিষয়টি নিশ্চিত করে জানান, কৃষক বাচ্চু মিয়া ভর্তা মামলার প্রধান আসামি এক বছর যাবত পালিয়ে বেড়াচ্ছিল। ৫ অক্টোবর দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নায়েকপুর ইউনিয়নের মাগনা গ্রাম থেকে পুলিশ কৃষক সেজে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
গ্রেফতারকৃত প্রধান আসামি আতিকুল ইসলাম অরফে কুল ইসলাম( ৫০)
উপজেলা নায়েকপুর ইউনিয়নের মাগনা উত্তরপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬/০৩/২০২৬ ইং তারিখ, বিকাল ৫টার দিকে বাচ্চু মিয়া নিজ জমির ধানক্ষেতে গিয়ে দেখতে পান, ক্ষেতের মধ্যে কয়েকটি গরু ধান খাচ্ছে এবং নষ্ট করছে।
একই ইউনিয়নের আতমাখনা গ্রামের মৃত ইসমাইলের ছেলে গরুর মালিক মোঃ আতিকুল ইসলাম (কুন ইসলাম)-এর সঙ্গে এ নিয়ে কথাকাটাকাটি হয়। এর জের ধরে তিনি তার লোকজন নিয়ে পরিকল্পিতভাবে আক্রমণ করে বাচ্ছু মিয়ার উপর।
প্রধান আসামি কুল ইসলামের বাঁশের লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই বাচ্চু মিয়ার মৃত্যু হয়।
পরে নিহত বাচ্চু মিয়ার ছেলে মোঃ আলামিন বাদী হয়ে মদন থানা একটি হত্যা মামলা দায়ের করেন।
মোঃ আতিকুল ইসলাম (কুল ইসলাম)কে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়। প্রধান আসামী দীর্ঘ এক বছর যাবত পালিয়ে বেড়াচ্ছিল। গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই হাসানের নেতৃত্বে পুলিশের একটি চোখের জল লুঙ্গি গামছা পড়ে কৃষক সেজে তাকে গ্রেফতার করেছে। আজ তাকে নেত্রকোনা জেল হাজতে প্রেরণ করা হবে।