1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

কুষ্টিয়া জিকে খাল প্রকল্পে ১ লাখ হেক্টর জমিতে সেচ সুবিধা পাওয়ার আশা, পানিসম্পদ প্রতিমন্ত্রী।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

 

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ মঙ্গলবার কুষ্টিয়ায় সম্ভাব্য উদ্বোধনস্থল পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রীর আগামী ২ ডিসেম্বরের কুষ্টিয়া সফর এবং সরকারের ২০ হাজার কিলোমিটার নদী-খাল খনন ও পুনরুদ্ধার কর্মসূচির অংশ হিসেবে এই পরিদর্শন অনুষ্ঠিত হয়।

দুপুরে কুষ্টিয়ায় পৌঁছে প্রতিমন্ত্রী পর্যায়ক্রমে বিশ্বরোড সংলগ্ন গঙ্গা-কপোতাক্ষ (জিকে) খাল, চিনিকল মোড় ও জগতি সংলগ্ন মরা গড়াই খাল এবং মঙ্গলবাড়িয়া বাজার এলাকার মরা গড়াই খাল সরেজমিনে দেখেন। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি জানান, ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।

প্রকল্পের গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, জিকে খাল প্রকল্প বাস্তবায়িত হলে এ অঞ্চলের প্রায় এক লাখ হেক্টর জমির কৃষক সেচ সুবিধা পাবেন। এতে অতিরিক্ত এক লাখ মণ ধান এবং ৯ থেকে ১০ লাখ মেট্রিক টন অন্যান্য সবজি উৎপাদিত হবে। পাশাপাশি ৪০ লাখের বেশি মানুষ এই সুবিধার আওতায় আসবেন, যা তাদের সেচ সমস্যা সমাধান ও জীবন-জীবিকার মানোন্নয়নে ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, ‘গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন’ শীর্ষক প্রায় ১ হাজার ৩০০ কোটি (১,২৯৯.৯৬ কোটি) টাকার প্রকল্প বাস্তবায়িত হলে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলার ১৩টি উপজেলার প্রায় ৯৫ হাজার ৬১৬ হেক্টর জমিতে নিরবচ্ছিন্ন সেচ সুবিধা নিশ্চিত হবে।

এছাড়া কুষ্টিয়া সদর উপজেলার কবরবাড়িয়া নিম্নাঞ্চল থেকে কুষ্টিয়া সুগার মিলের ভেতর দিয়ে গড়াই নদীতে পতিত হওয়া প্রায় ৮ দশমিক ১৭ কিলোমিটার দীর্ঘ মরা গড়াই খাল খননের প্রয়োজনীয়তা নিয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন প্রতিমন্ত্রী। খালটি খননে আনুমানিক ১০ কোটি টাকা ব্যয় হতে পারে বলে জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে প্রকল্পের কাজ শেষ করতে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

পরিদর্শনকালে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়ার জেলা প্রশাসক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..