1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

আটপাড়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ গ্রামবাসীর দাবি অভিযোগ মিথ্যা।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত

 

নেত্রকোনা জেলা প্রতিনিধি

নেত্রকোনার আটপাড়া উপজেলা দেওশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাসুরা আক্তার শেলীর বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে এর তদন্তকারী কর্মকর্তাকে ঘিরে এলাকাবাসীর আলোচনার সমালোচনার ঝড় বইছে ।

দেওশ্রী গ্রামের সাইফুল্লাহ নামের এক ব্যক্তি গত ১৫ নভেম্বর ময়মনসিংহের প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক বরাবর প্রধান শিক্ষিকার বিরুদ্ধে এক লিখিত অভিযোগ পত্র দায়ের করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার (২৩ নভেম্বর) দুপুরে আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের
দেওশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলার প্রাথমিক শিক্ষা সহকারী কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম তদন্তে আসেন।
এ সময় উভয়পক্ষকে শুনানি করেন তদন্তকারী কর্মকর্তা।

এলাকার রাজনীতিবিদ সুশীল সমাজ, ইউপি সদস্য, শিশু কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবক সহ সকলেই জানান, বিদ্যালয়ের এসএমসি ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহবুব মাস্টারকে নির্বাচিত করায় প্রধান শিক্ষিকা মাসুরা আক্তার শেলির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ পত্র দিয়েছে এলাকার সাইফুল্লাহ।

জেলা বিএনপির বাণিজ্য সম্পাদক সারোয়ার জাহান (অপু ) তিনি বলেন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি করার জন্য ১২ জন সদস্যকে নির্বাচিত করা হয়। এদের মধ্যেও আটজন ব্যক্তি সাবেক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব মাস্টারকে সভাপতি হিসাবে নির্বাচিত করেছেন। সাইফুল্লাহ সহ দুইজন ব্যক্তি সভাপতিকে মেনে নিতে পারেনি।এই নিয়ে প্রধান
শিক্ষিকার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেন সাইফুল্লাহ।
তিনি এও বলেন,প্রধান শিক্ষিকার বিরুদ্ধে আনা অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। কোনো ধরনের অপপ্রচার কিংবা মব সৃষ্টির মাধ্যমে একজন শিক্ষকের মান সম্মানহানি করা উচিত নয়।

দেওশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা তিনি বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, সাবেক প্রধান শিক্ষক মাহবুব মাস্টার কে এলাকাবাসী সভাপতি নির্বাচিত করেছেন।
প্রকৃত সত্য উদঘাটনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তিনি হস্তক্ষেপ কামনা করেন।
এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার মান বজায় রাখতে সংশ্লিষ্ট বিষয়ে নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়সংগত সঠিক তদন্ত করে মিথ্যা অভিযোগের বিচার দাবি করেন তিনি।

অভিযোগের বিষয়ে জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ তৌফিকুর রহমান তিনি বলেন, উভয় পক্ষের শুনানি হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..