1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

নবীনগর, বাঞ্ছারামপুর ও হোমনা থানার সাব-ডিপো হিসেবে শংকর ভৌমিককে নিয়োগপত্র প্রদান

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

 

ভৈরবে ড্রিমার্স অর্গানিক হেলথ কেয়ার লিমিটেড ও পল্লী শক্তি সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত

আলহামদুলিল্লাহ। আজ ১১ নভেম্বর ২০২৬ ইং, রোজ বুধবার, ড্রিমার্স অর্গানিক হেলথ কেয়ার লিমিটেড ও পল্লী শক্তি সমাজকল্যাণ সংস্থার বিভাগীয় আঞ্চলিক কার্যালয়, ভৈরবে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তিনটি থানার সাব-ডিপো পরিচালনার দায়িত্বে শংকর ভৌমিককে নিয়োগপত্র প্রদান করা হয়েছে।

নিয়োগপ্রাপ্ত শংকর ভৌমিক ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর ও বাঞ্ছারামপুর থানা এবং কুমিল্লা জেলার হোমনা থানার সাব-ডিপো পরিচালনার দায়িত্ব পালন করবেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্রিমার্স অর্গানিক হেলথ কেয়ার লিমিটেড ও পল্লী শক্তি সমাজকল্যাণ সংস্থার সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব মোঃ ছাবির উদ্দিন রাজু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মিজানুর রহমান সরকার, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ট্রেনিং) জনাব মোঃ শেখ ফরিদ এবং মেসার্স সরকার অ্যাসোসিয়েটের সহকারী পরিচালক মোসা. শরিফা বেগম।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ নবনিযুক্ত সাব-ডিপো পরিচালক শংকর ভৌমিককে অভিনন্দন জানান এবং তাঁর ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের আহ্বান জানান।

বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম পৌঁছে দিতে এ ধরনের নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের মাধ্যমে নবনিযুক্ত সাব-ডিপো পরিচালকের আগামী দিনের সাফল্য ও প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি কামনা করা হয়।

প্রতিবেদনে: ড্রিমার্স অর্গানিক হেলথ কেয়ার লিমিটেড ও পল্লী শক্তি সমাজকল্যাণ সংস্থা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..