1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

নেত্রকোনায় যুব দিবসে নানা আয়োজন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পঠিত

নেত্রকোনা প্রতিনিধি

যুব উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে নেত্রকোনায় নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় যুব দিবস। এ উপলক্ষে রবিবার বর্ণাঢ্য র‌্যালি, উদ্যোক্তা মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়। পাশাপাশি প্রশিক্ষণার্থীদের মধ্যে ঋণের চেক ও সনদ বিতরণ করা হয়েছে।

সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের পারলা এলাকায় র‌্যালি বের করা হয়। র‌্যালিটি স্থানীয় সংসদ সদস্য (এমপি) ডা. আনোয়ারুল হকের নেতৃত্বে মহাসড়ক প্রদক্ষিণের মাধ্যমে সাকুয়া যুব উন্নয়ন অধিদপ্তরে গিয়ে শেষ হয়। এতে যুব উদ্যোক্তা, যুবদল, এনজিও, নারী উদ্যোক্তা, প্রশিক্ষণার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

পরে সেখানে বেলুন উড়িয়ে দিবসের উদ্‌বোধন করেন এমপি। পরে মেলায় বিভিন্ন হস্তশিল্প, বাহারি রকমের পিঠাসহ নকশি কাঁথার স্টল পরিদর্শন করেন তিনি।

পরে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে জাতীয় যুব দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি আনোয়ারুল হক।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মনিজা খাতুন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফারজানা পারভীন।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝ থেকে এক যুবক ও তিন নারীকে ঋণের চেক বিতরণ ও সনদপত্র প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..