1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

দীঘিনালায় পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, খাগড়াছড়ি-দীঘিনালা বাঘাইছড়ি ও মেরুং সড়কে যান চলাচল বন্ধ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

আব্দুর রহমান বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি।

খাগড়াছড়ি দীঘিনালায় পরিবহন খাতের বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিকেরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন।

রোববার (১ নভেম্বর) সকাল থেকে খাগড়াছড়ি-দীঘিনালায় পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির ডাকা অবরোধে সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে তাঁরা এ কর্মসূচি শুরু করেন।

শ্রমিকদের অবরোধের কারণে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে সড়কের দুই পাশে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও সাধারণ মানুষের পাশাপাশি ছাত্র-ছাত্রীবৃন্দ । জরুরি প্রয়োজনে গন্তব্যে যেতে না পেরে বিপাকে পড়েছেন অনেকে।

এদিকে, পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাজেকে রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। সাজেক সড়ক দ্রুত উন্মুক্ত করে যান চলাচল স্বাভাবিক করার দাবিতে দীঘিনালায় পরিবহন শ্রমিকেরা এ অবরোধ কর্মসূচি পালন করছেন বলে জানা গেছে।

শ্রমিকেরা জানিয়েছেন, দ্রুত সাজেক সড়ক উন্মুক্ত করে যান চলাচল স্বাভাবিক করা না হলে তাঁদের চলমান কর্মসূচি আরও জোরালো করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ইঙ্গিত দিয়েছেন তাঁরা।

অবরোধের কারণে খাগড়াছড়ি-দীঘিনালা বাঘাইছড়ি সাজেক সড়কে জনদুর্ভোগ বাড়ছে। কখন নাগাদ সড়কে যান চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..