1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

সাদুল্লাপুরে গ্যাসের বাজার তদারকিতে মোবাইল কোর্ট, সতর্ক ব্যবসায়ীরা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২ বার পঠিত

গাইবান্ধা প্রতিনিধি;

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় গ্যাসের বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় অতিরিক্ত দামে গ্যাস বিক্রি ও অনিয়মের দায়ে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। গাইবান্ধা জেলা প্রশাসক ড. মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে এ
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুন জান্নাত। অভিযানের সময় ব্যবসায়ীদের নির্ধারিত দামে গ্যাস বিক্রি এবং ব্যবসায়িক কার্যক্রমে নিয়মনীতি অনুসরণের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকতে তাঁদের সতর্ক করা হয়।
ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে অনিয়ম প্রতিরোধে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেছে সাদিল্লাপুর উপজেলা প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..