নুরুল আলম সিকদার কক্সবাজার জেলা প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়ায় পুলিশের পৃথক কার্যক্রমে নিয়মিত মামলার তিন আসামি, রিমান্ড শেষে একজন এবং মোবাইল কোর্টের সাজা পরোয়ানাভুক্ত দুইজনসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) উখিয়া থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিয়মিত মামলায় গ্রেপ্তার তিনজন হলেন—উখিয়ার নলবুনিয়া এলাকার বেলাল উদ্দিন (৩৫), মধ্য ফারিরবিল এলাকার খোরশেদ আলম (২৬) এবং উত্তর রহমতের বিল এলাকার মো. রকি আহমেদ (২৬)।
এ ছাড়া রিমান্ড শেষে আদালতে পাঠানো হয়েছে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২/ওয়েস্টের বাসিন্দা মোহাম্মদ জুবায়ের (২৫)-কে।
অন্যদিকে, মোবাইল কোর্টের সাজা পরোয়ানায় গ্রেপ্তার হয়েছেন হেদায়েত উল্লাহ (২০) ও মো. সিফাত (২২)। তাঁদের মধ্যে হেদায়েত উল্লাহর ১০ দিন এবং সিফাতের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের সাজা রয়েছে।
পুলিশ জানায়, ছয়জনকে গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।