1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৪৫ বার পঠিত
৬১

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ উদ্ধারকৃত দেশীয় অস্ত্র।
গোষ্ঠী ভিত্তিক টেটা যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ারের বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ মে) দিনব্যাপী অভিযানে উপজেলার বাখরনগর, শান্তিপুর, চরমরিচাকান্দি, ইমামনগর, ফরদাবাদ দক্ষিণ পাড়া, তাতুয়াকান্দি, পাইকারচর ও ইমামনগর গ্রাম থেকে ৩২০টি টেটা, ১২০টি বাশেঁর হাতল, রামদা, হকিস্টিকসহ দেশীয় লাঠিসোটা অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দেশীয় অস্ত্র উদ্ধার করছে পুলিশ
বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মো. নুরে আলম জানান, গোষ্ঠী ভিত্তিক টেটা যুদ্ধ বন্ধ করার জন্য এই অভিযান অব্যাহত থাকবে। দেশীয় অস্ত্র উদ্ধারে ব্যস্ত বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ
গত ১০ মাসে ২৬টি অভিযান চালিয়ে ১০ মণ গাঁজা, তিন হাজার ৩১৫ পিছ ইয়াবা উদ্ধার করেছে বাঞ্ছারামপুর থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..