1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৭৬ বার পঠিত
৮৭
 মৌলভীবাজার প্রতিনিধি।।
‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’— এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন সোনার বাংলা আদর্শ ক্লাব-এর উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
 ০৯ জুন  মঙ্গলবার সকাল ১১ঘটিকায় বাউরভাগ রমিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন  মোহাম্মদ ফজলুর রহমান, জেলা শিক্ষা অফিসার, মৌলভীবাজার।
বৃক্ষরোপণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও ক্লাবের সহ-সভাপতি হুমায়ুন কবির হৃদয়-এর সভাপতিত্বে এবং বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক ও ক্লাবের সহ-সাধারণ সম্পাদক কাওছার মিয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন সোনার বাংলা আদর্শ ক্লাবের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ টিপু, সাংগঠনিক সম্পাদক ইয়ারুফ মিয়া, সুফায়েল আহমেদ,ফয়েজ আহমেদ, হাসান আহমদ, ওমর মিসবা,মাহফুজুর রহমান তপু প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। সপ্তাহব্যাপী এ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি কার্যালয় ও জনসাধারণের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..