1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

পটুয়াখালীর বাউফলে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও পানি বিতরণ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১৮৮ বার পঠিত
২১৩

ইঞ্জিনিয়ার খান মোঃনওতাজ
বাউফলে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ করেছে উপজেলা ছাত্রদল।
বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ কেন্দ্রের বাইরে পরীক্ষার্থীদের মাঝে এ শিক্ষা সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল ফিরোজ, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিয়াজ খান, সাংগঠনিক সম্পাদক মারজান বিন জাহাঙ্গীর, বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আবু জাফর, সহ-সভাপতি রিয়াজ, মদনপুরা ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া সম্পাদক জিহাদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ বলেন, পরীক্ষার্থীদের স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে এবং তাদের প্রতি শুভকামনা জানিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..