1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

বাবুগঞ্জে ভুয়া চিকিৎসকের প্রতারণার অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পঠিত

বরিশাল প্রতিনিধি :

বরিশালের বাবুগঞ্জে ল্যাপটপ ও বিশেষ ডিভাইস ব্যবহার করে রোগ নির্ণয়ের নামে প্রায় ১৫ বছর ধরে প্রতারণার অভিযোগ উঠেছে আলীমুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। চিকিৎসক না হয়েও ব্যবস্থাপত্রে নামের আগে ‘ডা.’ লিখে রোগীদের চিকিৎসা দেওয়ার অভিযোগে অভিযান চালিয়ে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে তাঁর দেখানো চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র ভুয়া বলে শনাক্ত হয়েছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

ইউএনও আসমা উল হুসনা বলেন, চিকিৎসক না হয়েও চিকিৎসক পরিচয়ে রোগীদের চিকিৎসা দেওয়ার অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। ব্যবস্থাপত্রে নিজের নামের আগে ‘ডা.’ লিখলেও আলীমুল ইসলাম বৈধ চিকিৎসাগত যোগ্যতার কাগজপত্র দেখাতে পারেননি।
ইউএনও আরও বলেন, আলীমুল ইসলাম প্রায় ১৫ বছর ধরে এভাবে প্রতারণা করে আসছেন বলে স্বীকার করেছেন। তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে চিকিৎসাসংক্রান্ত কোনো কার্যক্রমে জড়িত না হওয়ার শর্তে তাঁকে কারাদণ্ড দেওয়া হয়নি।
এদিকে আলীমুল ইসলামের বিরুদ্ধে বরিশালসহ বিভিন্ন এলাকার বহু মানুষের কাছ থেকে চিকিৎসার নামে বিপুল পরিমাণ অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে। এ কাজে বিভিন্ন ফার্মেসির মালিকেরাও সহযোগিতা করেছেন বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। তবে এসব অভিযোগের বিষয়ে বিস্তারিত তদন্ত কিংবা অন্য কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..