1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

উখিয়ায় ২৪ ঘণ্টায় রোহিঙ্গাসহ গ্রেপ্তার ৫

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পঠিত

নুরুল আলম সিকদার

কক্সবাজারের উখিয়ায় গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে বিভিন্ন মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার এ তথ্য জানান।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় আজিজুল হাকিম (২০) এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তামিম (২০) রয়েছেন।

অন্যদিকে আজিজুল হাকিম উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল এবং তামিম রত্নাপালং ইউনিয়নের রুহুল্লারডেবা এলাকার বাসিন্দা।

এ ছাড়া আদালতের গ্রেপ্তারি পরোয়ানামূলে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরের ২/ডব্লিউ ক্যাম্পের সি-১ ব্লকের মোহাম্মদ ইদ্রিস, মরিচ্যা এলাকার পাগলির বিলের বাসিন্দা মো. শফিউল আলম এবং রাজাপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আমিনুল হক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..