1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

জাতীয়তাবাদী মোটর চালক দলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের ২০২৬-২০২৮ মেয়াদের ৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটির আংশিক অনুমোদন দেওয়া হয়েছে। ঘোষিত কমিটিতে মো. আলী আজমকে সভাপতি এবং মো. শিপন বকাউলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) প্রকাশিত কমিটি ঘোষণার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তদের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ঘোষিত কমিটিতে সহসভাপতি করা হয়েছে মো. মনিরুজ্জামান মোসলেম, সৌমেন্দ্র সাহা সমীর, রুস্তম পালোয়ান বাবু, রফিকুল ইসলাম রফিক, আব্দুল আল বাবুল, মো. জাহাঙ্গীর হোসেন ও মো. বাবুল মিয়াকে।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সজল হোসেন খান সুজন। সহসাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. ওবায়দুল হক, মো. হাসান দেওয়ান, নুরুল ইসলাম নুরুল, মো. নাইম রহমান, হাজী আনোয়ার হোসেন মন্ডল মোঃ ইসলাম খান ও হাবিবুর রহমান হাবিব (খ)।

কমিটিতে ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. যুবরাজ সরকারকে এবং সহ-ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. কালাম হোসেন। খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবু দাউদ মোল্লা, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. তৌহিদুল ইসলাম জুয়েল এবং রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. গোলাপ হোসেন।
এ ছাড়া ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. মজিবুর রহমান মৃধাকে। ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. মিলন মিয়া।

কমিটির দপ্তর সম্পাদক হয়েছেন মো. শাহাবুব হোসেন মুন্না এবং সহ-দপ্তর সম্পাদক মো. শফিকুর রহমান। প্রচার সম্পাদক করা হয়েছে বিল্লাল মন্ডলকে এবং সহ-প্রচার সম্পাদক হয়েছেন স্বপন মিয়া।

কৃষিবিষয়ক সম্পাদক ইলিয়াস ভূঁইয়া, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. হাসান আহমেদ, যুববিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক এবং সহ-যুববিষয়ক সম্পাদক মো. আফতাব হোসেন। সড়ক ও যোগাযোগবিষয়ক সম্পাদক হয়েছেন রফিকুল ইসলাম রোবেল এবং সহ-সড়ক ও যোগাযোগবিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান। অর্থবিষয়ক সম্পাদক মো. ইউনুস আলী, কোষাধ্যক্ষ মো. মাসুদ হাসান সাগর, মহিলাবিষয়ক সম্পাদক মিসেস তাসলিমা খানম এবং ক্রীড়াবিষয়ক সম্পাদক হয়েছেন মো. আওলাদ হোসেন।
এ ছাড়া বন ও পরিবেশবিষয়ক সম্পাদক করা হয়েছে মো. হাবিবুর রহমান হাবিব (ম)-কে এবং নৌ ও পরিবহনবিষয়ক সম্পাদক হয়েছেন মো. নবাব।

ঘোষিত কমিটির সদস্য হিসেবে রয়েছেন আব্দুল গণি মোল্লা, মো. নজরুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন, মো. আসলাম হাওলাদার, মো. আক্তার হোসেন, মো. জাহিদ হোসেন, মো. আখি আলমগির মিলন, মো. কাজল, মো. রিপন, মো. তারেক রহমান ও মো. আব্দুল আলিম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..