1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

জামালগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৯৫ বার পঠিত
৯৯

তাহের আহমেদ- জামালগঞ্জ,সুনামগঞ্জ

সমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী জামালগঞ্জ উপজেলা নবীন দলের উদ্যোগে ২নং জামালগঞ্জ সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নয়াহালট গ্রামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকাল ১১টায় অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন জামালগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক তাহের আহমেদ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহান।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জয়নাল আবেদীন, ২নং জামালগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. বশির আহমেদ, বিশিষ্ট সমাজসেবক আশরাফুর রহমান, শাহ মো. ঝগলু মিয়া, এমদাদুল হক, মাসুক মিয়া, শামসুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় সভাপতির বক্তব্যে শাহ মো. শাহজাহান বলেন, সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ ও সমাজকে মাদকমুক্ত করতে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। এর ধারাবাহিকতায় সুনামগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল তাঁর নির্বাচনী এলাকা জামালগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও মহল্লাকে মাদকমুক্ত করতে দলীয় নেতাকর্মী এবং প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছেন।

তিনি আরও বলেন, আজ থেকে যারা মাদক বিক্রির সঙ্গে জড়িত রয়েছেন, তারা যেন অবিলম্বে এ অবৈধ ব্যবসা বন্ধ করেন। পাশাপাশি, যারা মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান, তাদের পরিবারকে স্বাবলম্বী করতে বিকল্প বৈধ ব্যবসা শুরু করার জন্য আর্থিক সহযোগিতার আশ্বাসও প্রদান করেন তিনি।

এ সময় উপস্থিত দুই জন মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তি অতীতের কর্মকাণ্ডের জন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে আর কখনো মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকবেন না বলে অঙ্গীকার করেন।

স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ সমাজ থেকে মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..