1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পঠিত

 

লাকী আক্তার

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক করে তোলার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সিলেট মহানগর যুবদল। এ উপলক্ষে আগামী ২৪ অক্টোবর (শনিবার) এক বিশেষ প্রস্তুতি সভার আহ্বান করা হয়েছে।
​সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মোঃ সম্রাট হোসেন ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার এক যৌথ বার্তায় মহানগর অধীনস্থ সকল থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

​সভার সময় ও স্থান:
​তারিখ: ২৪ অক্টোবর ২০২৬, শনিবার
​সময়: সন্ধ্যা ৭.০০ ঘটিকা
​স্থান: সিলেট মহানগর বিএনপির কার্যালয় (তোপখানা, কাজীর বাজার, সিলেট)

​অংশগ্রহণকারী সর্বস্তরের নেতাকর্মী:
সিলেট মহানগর যুবদলের আওতাধীন ৬টি থানা (কোতোয়ালী, দক্ষিণ সুরমা, মোগলাবাজার, এয়ারপোর্ট, শাহপরাণ (রহ.) ও জালালাবাদ) এবং ৪২টি ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হবে।

​এর মধ্যে পুরনো ২৭টি ওয়ার্ডের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সকল সদস্যবৃন্দ এবং নবগঠিত ১৫টি ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
​মহানগর যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ জানান, যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই প্রস্তুতি সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভায় নির্ধারিত সময়ে সকল পর্যায়ের দায়িত্বশীল ও নেতাকর্মীদের উপস্থিতি কাম্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..