1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

মৌলভীবাজারে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী 

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পঠিত
মৌলভীবাজার প্রতিনিধি।।
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী মৌলভীবাজার শহরের বিভিন্ন শারদীয় দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
​মঙ্গলবার (২০ অক্টোবর)  দুপুরে তিনি মৌলভীবাজার শহরের বিভিন্ন সার্বজনীন পূজামণ্ডপে যান এবং সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
​পরিদর্শনকালে মন্ত্রী বলেন,বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন আনন্দঘণ ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের উৎসব উদযাপন করতে পারে, সে লক্ষ্যে সরকার ও আমাদের দল সতত সচেষ্ট রয়েছে।সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে উৎসব উদযাপনে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় মৌলভীবাজার-৩ আসসের সংসদ সদস্য এম নাসের রহমান,জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো: মিজানুর রহমান, জেলা বিএনপির আহবায়ক মোঃ ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি এডভোকেট সুনিল কুমার দাশ,এম নাসের রহমানের রাজনৈতিক সচিব জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ আব্দুল মুকিত, মো: ফখরুল ইসলাম,সদর উপজেলা বিএনরি সভাপতি মো:মো. মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমদ,জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্বল,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমদ রহমানসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ স্থানীয় পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..