নেত্রকোনা জেলা প্রতিনিধি :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোনার মদন পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পৌর মেয়র পদপ্রার্থী এনামুল হক।
মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি পূজামণ্ডপগুলো পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি ও পূজার আয়োজনের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তিনি পৌর এলাকার মদন মাজার সংলগ্ন পূজা মন্ডপ, ফচিকা পূজা মন্ডপ, আশ্রম পূজা মন্ডপ, মদন বাজার পূজা মন্ডপসহ সকল পূজামণ্ডপ ঘুরে ঘুরে পরিদর্শন করেন তিনি ।
মদন পৌর মেয়র পদ প্রার্থী এনামুল হক বলেন, “শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মালম্বী বাঙালির অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব।
এ উৎসব সবার মাঝে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করে।
মদন সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা যাতে আনন্দ-উৎসাহ ও শান্তিপূর্ণ পরিবেশে দূর্গাপূজা উদযাপন করতে পারেন, সে বিষয়ে সবার সহযোগিতা কামনা করছি। ধর্ম যার যার, উৎসব সবাই মিলে মিশে করব এই চেতনায় আমরা একই এলাকা মানুষ হিসেবে সবাই মিলেমিশে থাকতে চাই।
পূজা মন্ডপ পরিদর্শনকালে মেয়র প্রার্থীর সফর সঙ্গী হিসেবে ছিলেন, মদন পৌরসবার বিভিন্ন ওয়ার্ডের লোকজন ও তার শুভাকাঙ্ক্ষী লোকজন