1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ উসমান গনি

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৪২ বার পঠিত
৪৫

​জেলা প্রতিনিধি :শামীম আহমেদ

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন মোহাম্মদ উসমান গনি।
​তিনি ইতিপূর্বে জৈন্তাপুর মডেল থানায় ওসি (তদন্ত) হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। সেখানে থাকাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে তাঁর দক্ষতা ও পেশাদারিত্ব প্রশংসিত হয়েছে।

​কোম্পানীগঞ্জ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণের খবর ছড়িয়ে পড়লে এলাকার বিভিন্ন মহল তাকে শুভকামনা ও অভিনন্দন জানান।

স্থানীয়দের প্রত্যাশা, তাঁর দূরদর্শী নেতৃত্ব ও সুনির্দিষ্ট পদক্ষেপে উপজেলায় অপরাধ দমন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন এবং জনগণের জন্য কার্যকর পুলিশি সেবা নিশ্চিত হবে।

​নতুন কর্মস্থলে তাঁর সফলতা, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেছেন স্থানীয় সুশীল সমাজ ও শুভাকাঙ্ক্ষীরা।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..