1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

মৌলভীবাজারে বাংলা কিউআর বাস্তবায়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ২৫ বার পঠিত
২৬
মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারে বাংলা কিউআর বাস্তবায়ন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক সিলেট অফিস ও প্রাইম ব্যাংক মৌলভীবাজার কোর্ট রোড শাখা এ সভার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংক কোর্ট রোড শাখা প্রধান কামরুল হোসেন।
ঢাকা ব্যাংক কর্মকর্তা বিশ্বজিৎ লাল দত্তের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রাইম ব্যাংক সিলেট শাখা প্রধান ধ্রুবজ্যোতি চৌধুরী।
বাংলা কিউআর বিষয়ে উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংক সিলেটের যুগ্ম পরিচালক সিন্ধু ভূষণ পাল।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক খালেদ আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপপরিচালক রুবেল মাহমুদ ও প্রাইম ব্যাংক সিলেটের সুবিদ বাজার শাখার ভাইস প্রেসিডেন্ট তাজ উদ্দিন আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) ডিজিএম ও চিফ রিজিওনাল ম্যানেজার মো. কামাল হোসেন,সোনালি ব্যাংক ব্যবস্থাপক পুলক রঞ্জন চক্রবর্তী, জেলা তথ্য কর্মকর্তা উজ্জ্বল শীল, মৌলভীবাজার চক্ষু হাসপাতাল পরিচালনা কমিটির অবৈতনিক সাধারণ সম্পাদক ছাদিক আহমদ,প্রেসক্লাবের ভারপ্রাপ্ত আহবায়ক ও রেড ক্রিসেন্ট মৌলভীবাজারের সেক্রেটারি বকসী মিসবাউর রহমান,সাংবাদিক এস উমেদ আলী, ব্যবসায়ী ইউসুফ আলী,ব্যবসায়ী শামীম আহমদ, শিক্ষক পূর্ণা রায় ভৌমিক প্রমুখ।
পরে দুইজন নারী উদ্যোক্তার হাতে কিউআর কোড তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..