1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

হৃদয়ের ক্যামিওতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পঠিত

ক্রীড়া ডেস্ক :

নির্ধারিত সময়ের প্রায় দেড়ঘণ্টা পর ১৩ ওভারে কমিয়ে আনা হয়েছিল ম্যাচের দৈর্ঘ্য। এর আগে কয়েকদিন প্রতিকূল আবহাওয়া এবং মাঠের পানি নিষ্কাশণ ব্যবস্থা ভালো না হওয়ায় ম্যাচ হওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল। অবশ্য সব শঙ্কা উড়িয়ে আগে ব্যাটিংয়ে নেমে এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে পাকিস্তানকে ১১২ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ দলের। দলীয় ১৭ রানে প্রথম উইকেট হারিয়েছে টাইগাররা। ওপেনার তানজিদ হাসান ৭ রান করে আরাফাত মিনহাসের বলে শাহিবজাদা ফারহানকে ক্যাচ দিয়ে আউট হয়েছেন।

তানজিদ আউট হওয়ার পর উইকেটে আসেন অধিনায়ক লিটন দাস। তবে ২ রান করে সাইম আয়ুবের বলে বোল্ড হয়ে আউট হন তিনি।

পারভেজ হোসেন ইমনকে সাজঘরে ফিরিয়েছেন আরাফাত মিনহাস। বাংলাদেশের এই মিডল অর্ডার ব্যাটার মাত্র ১ রান করে আউট হয়েছেন। মিনহাসের ফ্লাইটেড ডেলিভারিতে সীমানার কাছে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দেন মোহাম্মদ ওয়াসিমের হাতে।

সাইফ হাসান ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। ব্যক্তিগত ১৯ রানে সুফিয়ান মুকিমের বলে এলবিডব্লিউ হয়ে আউট হন তিনি। তাতেই পঞ্চাশ রানের আগে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।

পঞ্চম উইকেটে বাংলাদেশের হাল ধরেন তাওহীদ হৃদয় ও মোসাদ্দেক হোসেন। এই দুজনের জুটিতেই বাংলাদেশ বড় সংগ্রহের ভিত পেয়ে যায়। হৃদয় ২৫ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলে ফিরলে এই জুটি ভাঙে। হৃদয় সুফিয়ান মুকিমের বলে লেগ সাইডে খেলতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দিয়েছেন সাইমকে। এরপর মোসাদ্দেককেও আউট করেন মুকিম। ১১ রান করা মোসাদ্দেক কাভারে ক্যাচ দিয়েছেন শাহিবজাদা ফারহানকে। ফলে ৯৯ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ।

শেষদিকে বাংলাদেশের রান বাড়ান শেখ মেহেদী ও রিশাদ হোসেন। ইনিংসের শেষ বলে রান আউট হন শেখ মেহেদী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..