কুমিল্লা প্রতিনিধি
নেতার ওপর হামলায় পাল্টা অফিস ভাংচুর
কুমিল্লার লালমাইয়ে উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কার্যালয়ে থাকা চেয়ার, টেবিল, ব্যানার-পোস্টারসহ বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দলটির নেতারা দাবি করেছেন। বুধবার সন্ধ্যায় বাগমারা দক্ষিণ বাজারে এই ভাংচুরের ঘটনা ঘটে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাগমারা দক্ষিণ বাজারে অবস্থিন কার্যালয়ে এ ঘটনা ঘটে।
কুমিল্লা-১০ আসনের এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া সমর্থিত মাওলানা জাকির হোসেনের অভিযোগ, আগের দিন কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে তার ওপর হামলা চালানো হয়।
তার ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে লালমাই উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। মনিরুল হক চৌধুরী সমর্থিত লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউছুফ আলী মীর পিন্টু বলেন, তিনি দুই দিন ধরে ঢাকায় অবস্থান করছেন। দলীয় কর্মীদের মাধ্যমে এবং সিসিটিভি ফুটেজ দেখে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া সমর্থিতরা বিএনপির কার্যালয়ে ভাঙচুর করেছেন বলে জানতে পেরেছেন।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, বিএনপি কার্যালয়ের সাটারের তালা ভেঙ্গে হামলাকারীরা ভিতরে প্রবেশ করে কিছু চেয়ার টেবিল ভাঙচুর করেছে। কেউ লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।