খাগড়াছড়ি প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে খাগড়াছড়িতে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া এমপি।
এতে সভাপতিত্ব করেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত।
জেলা পূজা উদযাপন কমিটির তথ্যমতে, এ বছর খাগড়াছড়ি জেলায় ৬৮টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। সভায় পূজাকে কেন্দ্র করে নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
প্রস্তুতি সভায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ জেলা উপজেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।