মোঃ আব্দুল রহমানঃ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে ৬৪টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ২২ জন, লালবাগ বিভাগ ২২, ওয়ারী বিভাগ ৩৯, মতিঝিল বিভাগ ৬৬, তেজগাঁও বিভাগ ৬২, মিরপুর বিভাগ ১৪৪, গুলশান বিভাগ ৩৫ ও উত্তরা বিভাগ ৩৯ জন, ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ২ জনকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে ৮২২ পিস ইয়াবা, ১৯ কেজি ১৮৫ গ্রাম গাঁজা, ৮৮ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য জব্দসহ তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।