1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

পাঁচবিবিতে ট্যাপেন্টাডলসহ তালিকাভুক্ত আসামি আটক

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পঠিত

মোঃ মাসুম রেজা
জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবির যৌথ অভিযানে ৩০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ তমির উদ্দিন (৩১) নামে তালিকাভুক্ত এক আসামিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড জব্দ করা হয়।
শনিবার (৩ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে সীমান্ত পিলার ২৮৪/৬-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাঁচবিবি উপজেলার সালুয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, স্থানীয় বিশ্বস্ত সোর্সের তথ্যের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়নের অধীন আটাপাড়া বিওপি ও ব্যাটালিয়ন সদর থেকে দুটি টহলদল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন সুবেদার আলাউদ্দীন।
আটক তমির উদ্দিন পাঁচবিবি উপজেলার সালুয়া গ্রামের মৃত খোকা মিয়ার ছেলে। তিনি ধরঞ্জি পোস্টের বাসিন্দা।
অভিযানে তার কাছ থেকে ৩০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মটোরোলা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন মোবাইল ফোন, দুটি বাংলাদেশি ও একটি ভারতীয় সিমকার্ড এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বিজিবির তথ্যমতে, জব্দ করা মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৭৮ হাজার ৬০০ টাকা।
আটক আসামি ও জব্দ মালামাল পাঁচবিবি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছিল বলে বিজিবি জানিয়েছে।
মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে এসব অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..