আন্তর্জাতিক ডেস্ক:
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রথমবারের মতো সিরিয়া সফরে এসেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার (২৫ জুলাই) দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে জাতিসংঘ প্রধান ও তার প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানান সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি।
তিন দিনের এই সফরে জাতিসংঘের প্রধান হিসেবে গুতেরেস দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধের পর ক্ষমতাচ্যুত বাশার আল-আসাদের বিদায় পরবর্তী পরিস্থিতি এবং প্রেসিডেন্ট আহমেদ আল-শারা’র নেতৃত্বাধীন নতুন কর্তৃপক্ষের রাষ্ট্র পরিচালনা ও রাজনৈতিক রূপান্তর প্রক্রিয়ার প্রতি সমর্থন পুনঃব্যক্ত করবেন।
বাশার আল-আসাদ সরকারের পতনের দেড় বছরেরও বেশি সময় পর কোনো আন্তর্জাতিক শীর্ষ নেতার পক্ষ থেকে এটি প্রথম ঐতিহাসিক উদ্যোগ বলে গণ্য হচ্ছে।
সূত্র: মিডল ইস্ট আই