1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

দিনাজপুর বিরামপুর সীমান্তে পুশ-ইন চেষ্টা বিএসএফ’র, ব্যর্থ করলো বিজিবি

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১৬ বার পঠিত
১৭

দিনাজপুর সংবাদদাতা

বিএসএফ সদস্য কর্তৃক নয়জন নারীকে পুশ-ইনের চেষ্টা। ছবি: ইত্তেফাক

দিনাজপুরের বিরামপুর উপজেলার খিয়ারমামুদপুর সীমান্ত দিয়ে ৮ নারী ও ১ পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ভাইগড় ক্যাম্পের বিজিবি, গ্রাম পুলিশ, আনসার ভিডিপি ও এলাকাবাসী তা প্রতিহত করে দিয়েছে।

জানা গেছে, শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বিরামপুর উপজেলা ভাইগড় সীমান্তে এ ঘটনা ঘটে। বিরামপুর উপজেলার খিয়ারমামুদপুর সীমান্তের ২৯১/২০ পিলারের প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে ভারতের ভীমপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা ৯জন জনকে জড়ো করে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। ভাইগড় ক্যাম্পের টহল বিজিবি ঘটনা টের পেয়ে পুশইন প্রতিহতের চেষ্টা করে।
এদিকে খবর পেয়ে স্থানীয় গ্রাম পুলিশ, আনসার ভিডিপি ও এলাকাবাসী সমবেত হয়ে সম্মিলিত ভাবে প্রতিবাদ জানালে বিএসএফ তাদেরকে নিয়ে সীমান্ত থেকে সরে যায়।

ভাইগড় বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার টি আলম বলেন, ভারতীয় বিএসএফ ৮ নারী ও এক পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। কিন্তু আমরা তা প্রতিহত করে দিয়েছি। আমরা সীমান্তে প্রহরা জোরদার করে অবস্থান নিয়ে রয়েছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..