1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

ময়মনসিংহে হাম উপসর্গে আরও ১ জনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১১২ বার পঠিত

ময়মনসিংহ প্রতিনিধি
গত ২৪ ঘন্টায় হামে ময়মনসিংহে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম উপসর্গে ৪৬ শিশুর মৃত্যু হলো। নতুন ২৫ শিশুসহ ৯৩ জন ভর্তি হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছে ২৫ জন, রিলিজ হয়েছে ৩৬ জনের। এই মুহূর্তে ভর্তি আছে ৯৩ জন। গত ১৭ মার্চ থেকে অদ্যাবধি মোট ১৮৫২ জন ভর্তি হয়েছে এবং রিলিজ হয়েছে ১৭১৩ জন। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪৬ জনের।

হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ গোলাম মাওলা বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ সাধ্যমত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। তবে হাম সংক্রমণ রোধে পরিবারের সকল সদস্যদের আরো সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..