1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

উখিয়ায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পঠিত

নুরুল আলম সিকদার কক্সবাজার জেলা প্রতিনিধি
প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে কক্সবাজারের উখিয়ায় তিন মাসব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
শনিবার সকালে উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তন থেকে স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির সূচনা হয়।
পরে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়।
ডেঙ্গুর বিস্তার রোধে বাড়িঘর ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন সংশ্লিষ্টরা।
এ সময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার জাহান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেচান উল্লাহ সিকদার এবং উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহমেদসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও এনজিও-আইএনজিও প্রতিনিধিরা।

সারওয়ার জাহান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনাকে স্বাগত জানিয়ে উখিয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।
সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বাড়াতে স্থানীয়ভাবে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..