1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

ঋতুপর্ণার গোলে সমতা ফেরাল বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ২২ বার পঠিত
২৮

ক্রিয়া প্রতিবেদক:

ভারতের গোয়ায় চলছে সাফ নারী টুর্নামেন্টের ফাইনাল। ম্যাচের প্রথমার্ধে স্কোরলাইনে সমতা। অবশ্য শুরুতে বাংলাদেশ পিছিয়ে পড়েছিল, তবে বিরতির আগেই ঋতুপর্ণার দারুণ এক ফিনিশিংয়ে ম্যাচে সমতা এনেছে টাইগ্রেসরা।

ফাইনাল ম্যাচের প্রথমার্ধ দুই দলই সমানতালে লড়েছে। আক্রমণ-পাল্টা আক্রমণে ব্যতিব্যস্ত ছিল দুই দলই। দুই দলই একটি করে গোল আদায় করেছে। ভারতের গোলের পেছনে ফরোয়ার্ড পিয়ারী সাহার কৃতিত্বের চেয়ে বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তারের ভুল বেশি। একটি সাধারণ আক্রমণে তিনি পোস্ট থেকে সামনে বেরিয়ে যান। পিয়ারী বক্সের বাইরে এক ডিফেন্ডারকে কাটিয়ে মিলির মাথার উপর দিয়ে বল উঠিয়ে দেন। মিলি পেছন ফেরে তাড়া করলেও গোল বাঁচাতে পারেননি। এর আগে ১৭ মিনিটেও মিলির হাত ফস্কে বল ভারতীয় ফরোয়ার্ডের কাছে পড়েছিল, তবে সেই যাত্রায় বিপদ ঘটেনি।

বাংলাদেশ অবশ্য ম্যাচে খুব বেশিক্ষণ পিছিয়ে থাকেনি। মিনিট সাতেকের মধ্যেই সমতা আনে। সেমিফাইনালের মতো ফাইনালেও সমতা আনার কারিগর ঋতুপর্ণা চাকমা। প্রথমার্ধের ইনজুরি সময়ে বক্সের মধ্যে একটি থ্রু পাস পান ঋতুপর্ণা। ঠান্ডা মাথায় ভারতীয় ডিফেন্ডারকে গতিতে পেছনে ফেলে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করে গোল উদযাপনে মাতেন।

বাংলাদেশ আরো আগেই গোলের একাধিক সুযোগ মিস করেছে। ১২ মিনিটে তহুরা খাতুন বক্সে গোলরক্ষককে একা পেয়েও বল জালে পাঠাতে পারেননি। তার শট নেয়ার আগেই ভারতীয় ডিফেন্ডার ক্লিয়ার করেন। ৪১ মিনিটে তহুরা আবারও গোল মিস করেন। ৪৪ মিনিটে মাঝমাঠ থেকে আনিকার দূরপাল্লার শট ভারতীয় গোলরক্ষক দুর্দান্তভাবে সেভ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..