1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

একটি ম্যাচ মিস করছেন নেইমার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৯ বার পঠিত
১৩

ক্রীড়া ডেস্ক;

ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি। আগামী ১১ জুন পর্দা উঠছে ফিফা বিশ্বকাপের নতুন আসরের। বিশ্বকাপের মূল লড়াই শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। আগামী রোববার (৭ জুন) ভোর ৪টায় মিশরের মুখোমুখি হবে সেলেসাওরা।

তবে মিশরের বিপক্ষে দেখা যাবে না নেইমারকে। দলের বড় এই তারকাকে ছাড়াই সালাহদের মোকাবিলা করবে কার্লো আনচেলত্তির শিষ্যরা। চোটের কারণে ম্যাচ ভেন্যু ক্লিভল্যান্ডে দলের সঙ্গী হচ্ছেন না নেইমার।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, পায়ের মাংসপেশির চোটের চিকিৎসার জন্য নেইমার বর্তমানে নিউ জার্সিতেই অবস্থান করবেন। সেখানে তার ফিজিওথেরাপি ও পুনর্বাসন কার্যক্রম চলবে।

সিবিএফের বিবৃতিতে আরও বলা হয়েছে, দলের সঙ্গে ক্লিভল্যান্ডে যাচ্ছেন না নেইমার। তিনি নিউ জার্সিতেই থাকবেন এবং তার শারীরিক পুনরুদ্ধার প্রক্রিয়া আরও জোরদার করা হবে।

বর্তমানে ‘গ্রেড-২ কাফ স্ট্রেইন’ সমস্যায় ভুগছেন নেইমার। এটি পায়ের পেশির এমন এক মাঝারি ধরনের আঘাত, যেখানে পেশির কিছু অংশ ছিঁড়ে যায়। এই চোটের কারণেই তিনি বর্তমানে মাঠের বাইরে রয়েছেন। জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার পর থেকে নেইমার বেশির ভাগ সময় জিমেই কাটিয়েছেন এবং মাঝে মাঝে কেবল হালকা অনুশীলনে অংশ নিয়েছেন।

নেইমারের চোট নিয়ে উদ্বেগ থাকলেও ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি তাকে নিয়ে বেশ আশাবাদী। আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেই ম্যাচে নেইমারকে পাওয়ার লক্ষ্যেই এখন কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..